মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০২:৩০
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

ইবির ৯ আবাসিক হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
ইবির ৯ আবাসিক হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ

শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ৯টি আবাসিক হলে ডিপ ফ্রিজ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফ্রিজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুনের সভাপতিত্বে ও সদস্যসচিব রাফিজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মাহবুব আলম শাহ।

এ ছাড়া সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, জিয়া পরিষদ, ইউট্যাব এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ‘ছাত্রদল নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আজকের এই ফ্রিজ বিতরণ শুধু শিক্ষার্থীদের কল্যাণের জন্য। শিক্ষার্থীরা যখনই বিপদে পড়েছে, অসুবিধার সম্মুখীন হয়েছে, ছাত্রদল তখনই পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার রক্ষায় কাজ করব।’

গেস্ট অব অনার মাহবুব আলম শাহ বলেন, ‘অল্প সময়ের মধ্যে ছাত্রদল একটি সুন্দর আয়োজন করেছে। এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আপনারা অভিভাবক হিসেবে কাজ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন। আশা করছি, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্ত চিন্তার জায়গা। এখানে বিভিন্ন সৃজনশীল ছাত্রসংগঠন থাকবে। যার যার অবস্থান থেকে সবার মধ্যে নিজেদের মতাদর্শ প্রচারের চেষ্টা করবে। ছাত্রদলের এই উদ্যোগ সবার জন্য দৃষ্টান্ত। আমি মনে করি, সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন এভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ৯ আবাসিক হলে ছাত্রদলের ডিপ ফ্রিজ বিতরণ

বিস্তারিত কমেন্টে