মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৩:১৮
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪৯
শেয়ার: mail
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

অবিলম্বে নবম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বদলির আদেশ জারি এবং আগামী ঈদুল ফিতর থেকে শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান।

মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশিত হয়নি। এর ফলে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন। অবিলম্বে শিক্ষকদের বদলির ফল প্রকাশ করতে হবে।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পান না। এটি চাকরির ক্ষেত্রে অনেক বড় বৈষম্য তৈরি করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি

বিস্তারিত কমেন্টে