বাংলাদেশ ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

এ বি এম খায়রুল হক

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আপাতত কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে জুলাই আন্দোলনকালীন ঘটনায় করা একাধিক মামলা এবং দুদকের দায়ের করা মামলাসহ মোট পাঁচ মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। সর্বশেষ এই দুই মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বেশিরভাগেই তিনি জামিনে রয়েছেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতি সংক্রান্ত মামলা।

নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন এবং ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান। রাষ্ট্রপক্ষ এসব জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে গেলেও তা খারিজ হয়ে যায়।

সবশেষে যাত্রাবাড়ী ও মিরপুর থানার মামলায় জামিন পাওয়ার পর তার আইনজীবীরা জানান, এখন আর তার কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই।

খায়রুল হক ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালে অবসরে যান। পরে তিনি একাধিকবার আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

প্রকাশিত: ০১:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬