সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:৫৫
শিরোনাম
● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন কারিকুলাম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের কাজ চলমান রয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টার এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা মডেল অনুসরণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হলেও এর সবচেয়ে বড় শক্তি হলো মানবসম্পদ। এই তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা জরুরি।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে চলে গেলেও তারা আর দেশে ফিরছেন না, যা রোধ করে “রিভার্স ব্রেইন ড্রেইন” নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ শুহাদা ওসমান, শিউনিন রশীদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ড. আতিকুর রহমান মুজাহিদ।

সভাপতিত্ব করেন ড. কাজী শাহাদাত কবির। এছাড়া বক্তব্য রাখেন ড. ফয়জুল হক, ড. শামীম হামিদী এবং এস এম মোস্তফা আল মামুন।

অনুষ্ঠানে ২০২৬–২৮ মেয়াদের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি এবং সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, যেখানে শিক্ষামন্ত্রীকেও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে