বাংলাদেশ ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় অভিযান চালিয়ে ৬৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মো. হাকিম মিয়া (৩৮)। তিনি খারজান গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) নকলা থানা পুলিশের একটি টিম খারজান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হাকিম মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা

প্রকাশিত: ০৭:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬