বাংলাদেশ ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ

সংগৃহীত ছবি

স্প্যানিশ ফুটবলে রেফারিং বিতর্ক নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি দাবি করেছেন, রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণেই একাধিক শিরোপা হারাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

সভাপতি পদ ছাড়ার গুঞ্জনের মধ্যেই হঠাৎ সংবাদ সম্মেলনে হাজির হয়ে সব জল্পনা উড়িয়ে দেন পেরেজ। একইসঙ্গে তিনি জানান, নতুন নির্বাচনেও সভাপতি পদে লড়ার ইচ্ছা রয়েছে তার।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ প্রসঙ্গ টেনে পেরেজ বলেন, এটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিগুলোর একটি। তার ভাষায়, ‘আমি মাত্র ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লা লীগা জিতেছি। অথচ আরও ৭টি লিগ শিরোপা আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে।’

এ সময় দলীয় অন্দরমহলের বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেন রিয়াল সভাপতি। ফেদেরিকো ভালভার্দেঅরেলিয়েন চুয়ামেনির কথিত হাতাহাতির বিষয়েও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নিজের শারীরিক অবস্থা নিয়েও মুখ খোলেন ৭৯ বছর বয়সী পেরেজ। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

kalprakash.com/SS
বুধবার, ১৩ মে ২০২৬
রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

রেফারিদের কারণেই ৭টি শিরোপা হারিয়েছে রিয়াল: পেরেজ

প্রকাশিত: ০৩:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬