শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৩৯:৩৮
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

চোটের কারণে এক মৌসুম মাঠের বাইরে, নিঃসঙ্গতা ও হতাশায় কেমন কেটেছে ফুটবলারদের দিন?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
চোটের কারণে এক মৌসুম মাঠের বাইরে, নিঃসঙ্গতা ও হতাশায় কেমন কেটেছে ফুটবলারদের দিন?

গুরুতর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা একজন পেশাদার ফুটবলারের জন্য শুধু শারীরিক লড়াই নয়, মানসিকভাবেও কঠিন এক অভিজ্ঞতা। সতীর্থদের খেলা, দলের সাফল্য কিংবা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দূর থেকে দেখা—সব মিলিয়ে তৈরি হয় নিঃসঙ্গতা, হতাশা ও অনিশ্চয়তা। টটেনহামের সুইডিশ উইঙ্গার দেজান কুলুসেভস্কি এবং এভারটনের নারী দলের অধিনায়ক মেগান ফিনিগানের অভিজ্ঞতায় উঠে এসেছে সেই কঠিন সময়ের গল্প।

টটেনহাম ও সুইডেনের ২৬ বছর বয়সী ফুটবলার দেজান কুলুসেভস্কি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন প্রায় ১৮ মাস আগে। এর মধ্যে টটেনহাম জিতেছে ইউরোপা লিগ। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আনগে পোস্তেকোগলু ও থমাস ফ্রাঙ্ক। ইগর টুডোরের সঙ্গেও বিচ্ছেদ ঘটেছে ক্লাবটির। পরে দায়িত্ব পেয়েছেন রবার্তো দে জারবি।

২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে হাঁটুর গুরুতর চোটে পড়েন কুলুসেভস্কি। এর ফলে পরের পুরো মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এমনকি ২০২৬ বিশ্বকাপেও খেলা হয়নি তার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার মানসিক যন্ত্রণা নিয়ে টটেনহামের নিজস্ব গণমাধ্যমে কথা বলেছেন এই ফুটবলার।

কুলুসেভস্কি বলেন, আমার মাকে বলেছিলাম, তার সঙ্গে বসে বলেছিলাম, আমার মনে হয় না আমি আর খেলতে পারব। তার ভাষায়, এমন পরিস্থিতিতে মনে হয় পুরো পৃথিবী যেন আপনাকে ভুলে গেছে।

অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফেরার পথে কুলুসেভস্কি। ২০২৫ সালের ১১ মের পর প্রথমবার টটেনহামের জার্সিতে মাঠে নামার সুযোগ পান তিনি।

ফাইনালের আনন্দেও ছিল গভীর বিষণ্ণতা

২০২৪-২৫ মৌসুমের শেষ দিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টটেনহামের হোম ম্যাচে চোট পান কুলুসেভস্কি। তখন তার সামনে ছিল বিয়ের পরিকল্পনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনাল। কিন্তু মার্ক গুয়েহির সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে ডান হাঁটুতে গুরুতর চোট পান তিনি।

মাঠ থেকে নিজেই উঠে টানেলের দিকে চলে গেলেও পরে বুঝতে পারেন, হাঁটুতে বড় ধরনের সমস্যা হয়েছে। তার প্যাটেলা ও কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

কুলুসেভস্কি বলেন, ব্যথা খুব বেশি ছিল না। তবে বুঝতে পারছিলাম, হাঁটু স্বাভাবিকের চেয়ে বেশি নড়াচড়া করছে।

প্রাথমিকভাবে কয়েক মাস মাঠের বাইরে থাকার কথা জানানো হলেও নানা জটিলতায় দীর্ঘায়িত হয় তার পুনর্বাসন। ক্র্যাচে ভর করে বিলবাওয়ে গিয়ে সতীর্থদের ইউরোপা লিগের ফাইনাল জয়ের মুহূর্ত দেখেন তিনি।

সেই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম কঠিন দিন হিসেবে উল্লেখ করে কুলুসেভস্কি বলেন, সবাইকে আনন্দিত দেখে ভালো লাগছিল। কিন্তু আমি সেখানে গিয়েছিলাম ক্র্যাচে ভর করে। মাঠে গিয়ে মেডেল নিতে পারিনি। পিচ্ছিল জায়গা পেরিয়ে পুরস্কার মঞ্চে ওঠা ঝুঁকিপূর্ণ ছিল। দলের সদস্যদের বাসে উদযাপন করতে দেখা ছিল এই যাত্রার অন্যতম কঠিন মুহূর্ত। নিজেকে খুব একা মনে হচ্ছিল। মনে হচ্ছিল, পুরো পৃথিবী আমাকে ভুলে গেছে।

পরবর্তী সময়ে কয়েক দফা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। এমনকি চিকিৎসার জন্য হাঁটু প্রতিস্থাপনের পরামর্শও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। দীর্ঘদিন চিকিৎসা ও পুনর্বাসনের পরও উন্নতি না হওয়ায় বিষণ্ণতা আরও বাড়তে থাকে।

এর মধ্যে সুইডেনের কোচ গ্রাহাম পটারের ফোনে জানতে পারেন, ২০২৬ বিশ্বকাপে তার খেলা হচ্ছে না। ১৯ বছর বয়স থেকে জাতীয় দলের হয়ে খেলা কুলুসেভস্কি সময়মতো সুস্থ হয়ে দলে ফেরার আশা করেছিলেন।

তিনি বলেন, তিন ঘণ্টা দেয়ালের দিকে তাকিয়ে ছিলাম। কারণ সত্যিই বিশ্বাস করেছিলাম, বিশ্বকাপের দলে জায়গা পাব।

পরিবারের কাছেও ছিল কঠিন সময়

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার প্রভাব শুধু কুলুসেভস্কির ওপরই পড়েনি, কঠিন সময় পার করতে হয়েছে তার পরিবারের সদস্যদেরও। স্ত্রী এলদিনা আহমিক বলেন, ইউরোপা লিগের ফাইনাল, বিশ্বকাপ এবং পুরো মৌসুমের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো মিস করতে দেখা, পাশাপাশি তাকে ক্র্যাচে চলাফেরা করতে দেখাটা ছিল খুবই কষ্টের।

নিজের ভবিষ্যৎ নিয়েও একসময় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন কুলুসেভস্কি। তিনি বলেন, ১৪ মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক মানুষের মতো সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না। হাল ছাড়িনি, কিন্তু মনে প্রশ্ন জাগত—যদি আর সুস্থ না হই, তাহলে কী করব? আমার বয়স তখন ২৬, অনেক পরিকল্পনা ছিল।

সেই কঠিন সময়ে দুই বছর বয়সী মেয়ে লিওনিকে নিয়ে সময় কাটিয়ে স্বস্তি খুঁজতেন তিনি। নিজেকে বোঝাতেন, ফুটবল খেলতে না পারলেও মেয়ের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। পরে বিশেষজ্ঞরা তার হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ করে আবার অনুশীলনের অনুমতি দেন।

গত ১৯ অক্টোবর কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ৮৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কুলুসেভস্কি। দীর্ঘ ৫২৬ দিন পর মাঠে ফিরে টটেনহাম সমর্থকদের কাছ থেকে পান বীরোচিত অভ্যর্থনা।

ম্যাচ শেষে স্ত্রী ও সন্তান তার জন্য অপেক্ষা করছিলেন ৫২৬ নম্বর লেখা জার্সি পরে। জার্সিতে লেখা ছিল ‘আমার নায়ক’। নভেম্বরে সুইডেনের হয়েও মাঠে ফেরেন তিনি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে খেলেন।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে চারবার বদলি নেমে মোট ৪২ মিনিট মাঠে ছিলেন কুলুসেভস্কি। এখন প্রতিটি দিনকে নতুনভাবে উপভোগ করছেন তিনি। তার ভাষায়, এখন প্রতিটি দিনই সুন্দর। কোনো কিছুকেই আর সহজভাবে নিচ্ছেন না।

৬০২ দিন মাঠের বাইরে, অবসরের চিন্তায় ফিনিগান

দীর্ঘমেয়াদি চোটের কারণে মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা হয়েছে এভারটন নারী দলের অধিনায়ক মেগান ফিনিগানেরও। ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) চোটের কারণে ৬০২ দিন মাঠের বাইরে ছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

বিবিসি স্পোর্টকে ফিনিগান বলেন, দীর্ঘ পুনর্বাসনের সময় অবসরের চিন্তাও মাথায় এসেছিল। সতীর্থদের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানো, বিরক্তি ও হতাশার সঙ্গে লড়াই করা ছিল খুব কঠিন।

২০২৫ সালের জানুয়ারিতে টটেনহামের বিপক্ষে এফএ কাপের ম্যাচে চোট পান তিনি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় তাকে।

ফিনিগান বলেন, পেছনে ফিরে নিজের সেই সময়ের অবস্থা দেখতে অস্বস্তি লাগে। যারা তাকে চেনেন, তারা জানেন তিনি প্রাণবন্ত ও প্রাণখোলা মানুষ। কিন্তু পুনর্বাসনের সময় নিজেকে হারিয়ে ফেলেছিলেন। তার মায়ের ভাষায়, তখন তার মধ্যে আগের মতো কোনো প্রাণচাঞ্চল্য ছিল না।

তিনি আরও বলেন, সব সময় ভাবতেন মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এমনকি বাইরে বের হতেও ভালো লাগত না। মনে হতো, কেউ আর তাকে নিজেদের সঙ্গে চাইছে না। গত ১৮ মাসে আশপাশের মানুষ তাকে বহুবার কাঁদতে দেখেছেন।

কঠিন সময় সামলাতে নিজের অনুভূতিগুলো ডায়েরিতে লিখে রাখতেন ফিনিগান। তার মতে, পুনর্বাসনের পুরো প্রক্রিয়াটি ছিল রোলারকোস্টারের মতো। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যারা গেছেন, তারা সবাই জানেন এটি কতটা কঠিন। সেই সময়ের স্মৃতি ধরে রাখতে ডায়েরি রাখতে পেরে তিনি খুশি।

নারী ফুটবলারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ

গবেষকদের মতে, পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই থেকে ছয় গুণ বেশি। গুরুতর চোটের পর দীর্ঘ পুনর্বাসন ছাড়াও নারী ফুটবলারদের আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়।

আর্সেনাল ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফারা উইলিয়ামস বলেন, নারী সুপার লিগের খেলোয়াড়দের গুরুতর চোটের পর পুনর্বাসনের পাশাপাশি আর্থিক দুশ্চিন্তাও সামলাতে হয়। নিয়মিত আয়, বিল পরিশোধ এবং স্বল্পমেয়াদি চুক্তির অনিশ্চয়তা তাদের ওপর বাড়তি চাপ তৈরি করে।

তার মতে, ইনজুরি থেকে সেরে ওঠার সময় পরবর্তী চুক্তি নিয়ে দুশ্চিন্তা মানসিক চাপ বাড়ায়। আর এই চাপ সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলতে পারে।

দীর্ঘ চোটের প্রভাব, অবসরের সিদ্ধান্ত

দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে সাবেক ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের ডিফেন্ডার মিকাহ রিচার্ডসেরও। হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের একাধিক চোটের কারণে ২০১৯ সালে অ্যাস্টন ভিলায় থাকাকালে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

২০১৬ সালের অক্টোবরে উলভসের বিপক্ষে ম্যাচের পর দীর্ঘ আড়াই বছর আর পেশাদার ফুটবলে ফিরতে পারেননি রিচার্ডস। ২০১৯ সালে অবসরের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নিজের বাস্তব পরিস্থিতি মেনে নিতে কষ্ট হচ্ছিল তার।

রিচার্ডস বলেন, দীর্ঘদিন এক নিভৃত অবস্থায় ছিলেন। কীভাবে সেই অবস্থা থেকে বের হবেন, তা বুঝতে পারছিলেন না। দৌড়াতে ও লাফাতে পারলেও ডান হাঁটু মোচড় দিতে পারতেন না। কোনো উন্নতি হচ্ছিল না। যতভাবেই চেষ্টা করেছেন, পরিবর্তন দেখতে পাননি।

তিনি আরও বলেন, অ্যাস্টন ভিলায় চোটে পড়ার পর কয়েকবার নিজেকে ভূতের মতো মনে হয়েছে। প্রথমে সপ্তাহে তিন দিন, পরে দুই দিন এবং শেষ পর্যন্ত এক দিন জিমে যেতে বলা হতো। নিজেকে বোঝানোর চেষ্টা করতেন যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিজের শরীরের সঙ্গে কী ঘটছে এবং কীভাবে তা সামাল দিতে হবে, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না।

কুলুসেভস্কি, ফিনিগান ও রিচার্ডসের অভিজ্ঞতা দেখায়, মাঠের বাইরের দীর্ঘ সময় একজন ফুটবলারের জন্য কতটা কঠিন হতে পারে। চোটের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মানসিক চাপ, নিঃসঙ্গতা, আর্থিক অনিশ্চয়তা এবং ক্যারিয়ার হারানোর ভয়ও তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চোটের কারণে এক মৌসুম মাঠের বাইরে, নিঃসঙ্গতা ও হতাশায় কেমন কেটেছে ফুটবলারদের দিন?

বিস্তারিত কমেন্টে