চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম, সহসভাপতি হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ১লা নভেম্বর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। সেসময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাশের খবর ছড়ানোর পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারন সম্পাদক সম্পাদক ছিলেন মোমিন মালিতা।