বাংলাদেশ ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কৃতি শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী মোট ৩৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী যেসব শিক্ষার্থী সিজিপিএ ৩.৮০ বা তার বেশি অর্জন করেছেন, তাদের ডিনস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষদভিত্তিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল অনুষদে ৯ জন, বিজ্ঞান অনুষদে ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৬ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬ জন এবং জীবন ও ভূবিজ্ঞান অনুষদে ১ জন শিক্ষার্থী পেয়েছেন এই সম্মাননা।

রিসার্চ অ্যান্ড টেকনোলজি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান এবং জীবন ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. রাশেদুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে সীমিত সুযোগ-সুবিধা ও স্বল্প রিসোর্সের মধ্যেও শিক্ষার্থীরা যে অসাধারণ ফলাফল অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আজ যারা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছে, তাদের ওপর ভবিষ্যতে আরও ভালো করার দায়বদ্ধতাও বেড়ে গেল। আমি বিশ্বাস করি, তারা আগামী দিনে নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।

বুধবার, ১৩ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬