মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৯:০০
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডুসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার রিপন টুডুর স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে একটি নির্দিষ্ট স্থান থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়। সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর মায়ের সঙ্গে অভিযুক্ত রিপন টুডুর (৩৫) পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন টুডুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শিশুটির মা জিন্নাতুন, অভিযুক্ত রিপন টুডু এবং সুজন নামের আরেক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক মনিরুজ্জামান অভিযান ও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার আনুষ্ঠানিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩

বিস্তারিত কমেন্টে