মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৩:৫৪
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন লিওনেল মেসি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিশেষ জার্সির নকশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচটিকেই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

ইনস্টাগ্রামে জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, শেষ ম্যাচ, সারা জীবনের জন্য একটি জার্সি। বিশেষ এই জার্সিতে প্রচলিত নকশার চেয়ে ভিন্নতা রাখা হয়েছে।

জার্সিতে প্রাধান্য পেয়েছে আকাশি রং। এর মাঝ বরাবর রয়েছে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ। তবে সবচেয়ে নজরকাড়া পরিবর্তন দেখা যাবে জার্সির পেছনে, যেখানে মেসির নাম ও ১০ নম্বর লেখা থাকবে সোনালি রঙে। এ ছাড়া জার্সির পেছনের অংশে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’ বা ‘সূর্য মে’-এর নকশাও রাখা হয়েছে।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরেই বিশেষভাবে জার্সিটির নকশা করা হয়েছে। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের শেষ ম্যাচে এই জার্সিই পরবেন তিনি।

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তারা। তবে এই দুই ম্যাচে মেসি থাকবেন না।

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির। তার বিদায়ী ম্যাচ উপলক্ষে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি

বিস্তারিত কমেন্টে