কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইনের পাশে মাছ চাষের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রেললাইনের পূর্ব পাশের আবাদি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পানি থেকে লাশটি ডাঙায় তোলে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
kalprakash.com/IM