বাংলাদেশ ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা
রাজপথের ত্যাগ নাকি রাজনৈতিক সমীকরণ

যুবদলের কমিটি ঘিরে দৌড়ঝাঁপ, আলোচনায় একাধিক নেতা

রাজধানীর রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎকণ্ঠা ও উত্তেজনা। যে কোনো সময় ঘোষণা হতে পারে বহুল প্রতীক্ষিত এই দুই কমিটি।

দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের প্রত্যাশা এবং রাজনৈতিক সমীকরণের হিসাব-নিকাশ—দুইয়ের সমন্বয়েই চূড়ান্ত হচ্ছে নেতৃত্বের তালিকা। ফলে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপও বেড়েছে কয়েকগুণ।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আলোচনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় আছেন মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আমিনুল হক হিমেল, আজমীর হোসেন এবং নাসিদ আলম।

দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মহানগর যুবদলের সভাপতি হিসেবে ফয়সাল আহমেদ সজল এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ খালিদ হাসান জ্যাকির নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। অন্যদিকে উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে মিজানুর রহমান রাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল হক হিমেলের নাম এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সেটি জানতে এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা। রাজপথের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা—কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

রবিবার, ১০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রাজপথের ত্যাগ নাকি রাজনৈতিক সমীকরণ

যুবদলের কমিটি ঘিরে দৌড়ঝাঁপ, আলোচনায় একাধিক নেতা

প্রকাশিত: ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬