বাংলাদেশ ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনা করে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারা এবার ‘লাল কার্ড’ নিয়ে মাঠে নেমেছেন।

বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এখন নতুন প্রকল্প এসেছে খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।’

তিনি আরও বলেন, ‘ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু কার্ড ধরিয়ে দিলে হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটিও দেখতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সরকারকে কৃষকের স্বার্থে বাস্তবমুখী অ্যাকশন প্ল্যান নিতে হবে। তার মতে, ইউনিয়ন পর্যায়ে গুদামঘর চালু করা এবং কৃষকের ঘরবাড়ি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, যার ফলে বড় বড় ইস্যুতে কার্যকর প্রতিবাদ দেখা যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ০৭:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬