শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪০:৪৩

ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’

সংগৃহীত ছবি

বাবার রেখে যাওয়া ফুলের দোকানকে ঘিরে এক তরুণের স্বপ্ন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। একদিকে ফুলের প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে বড় পর্দায় বাংলা নাটকের তারকা হওয়ার স্বপ্ন—এই দুই জগতকে নিয়েই এগিয়ে যায় গল্প।

নাটকের কাহিনিতে দেখা যায়, অফিস থেকে ফেরার পথে কেয়া পায়েল ফুল কিনতে আসে সেই দোকানে। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ মাহবুব। এরপর তাদের সম্পর্ক ধীরে ধীরে রোমান্টিক ও আবেগঘন মোড় নেয়।

সেলিম রেজার পরিচালনায় নির্মিত এই নাটকটি একটি রোমান্টিক ও পারিবারিক গল্পকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবীথি হাউসে।

নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান রয়েছে, যার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।

এতে আরও অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।

নাটকটি আগামী ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’

বিস্তারিত কমেন্টে