রংপুরের মিঠাপুকুর ডিবি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, গত কাল শনিবার ২ই মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম মিঠাপুকুর থানাধীন ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার তৈহিদুল সরকার পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি মো. তৈহিদুল সরকার (৬০), পিতা মৃত শমস উদ্দিন, গ্রাম চক দুর্গাপুর, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে মিঠাপুকুর থানায় সোপর্দ করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৩ মে ২০২৬)।
পরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিরোনামঃ
মিঠাপুকুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১১১ পিস ইয়াবাসহ , আটক ১
-
মিঠাপুকুর প্রতিনিধি - প্রকাশিত: ০১:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 417
ট্যাগ সমূহ:
ইয়াবা
জনপ্রিয় সংবাদ






















