শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:১২

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:১৪
শেয়ার: mail
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে তিনি জামায়াতে ইসলামীকে তীব্র সমালোচনা করলেও এখন সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে বিএনপিকে আক্রমণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (১৩ মে) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, নাসীরউদ্দীন পাটওয়ারী একসময় জামায়াতে ইসলামীকে ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা, মুখে এক আর অন্তরে আরেক এবং রাষ্ট্রক্ষমতায় যাওয়ার অযোগ্য দল বলে সমালোচনা করেছিলেন। তার দাবি, এত সমালোচনার পরও সেই দলের সঙ্গেই এখন রাজনৈতিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এমন অবস্থান পরিবর্তনের পর সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করাকে তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন। একইসঙ্গে এনসিপিকে উদ্দেশ করে তিনি দাবি করেন, নাসীরউদ্দীন পাটওয়ারীর ডোপ টেস্ট ও চিকিৎসা প্রয়োজন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, নাসীরউদ্দীন পাটওয়ারীর বক্তব্যে অসংগতি রয়েছে এবং তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়েছেন। তার ভাষায়, আগে তিনি নিজেকে শিবিরের সঙ্গে যুক্ত বললেও পরবর্তীতে ক্যাম্পাসে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ছিলেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে এখনো নাসীরউদ্দীন পাটওয়ারীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

বিস্তারিত কমেন্টে