শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫২:৫৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা কমিটির শপথ অনুষ্ঠিত

রাহাত হাওলাদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৩৪
শেয়ার: mail
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা কমিটির শপথ অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির পরামর্শক্রমে ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আতাউর রহমান মোমতাজী এবং সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা দায়িত্ব পেয়েছেন। সহসভাপতি পদে রয়েছেন মাওলানা তাজউদ্দিন ফারুকী ও মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া। এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা তরিকুল ইসলাম তারেক।

কমিটিতে জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক-১ এইচ এম ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক-২ হিসেবে মাওলানা শরিফুল ইসলাম সাইফিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য পদের মধ্যে প্রচার সম্পাদক ডা. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু জাফর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এবং দাওয়াহ্ ও জনশক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইসরাফিল আলম।

এছাড়া আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রায়হান সোবহান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সবুজ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে এইচ এম আব্দুর রবসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়। কমিটিতে মহিলা ইউনিটের ১৫ জন সদস্য রয়েছেন এবং দুটি সহসম্পাদকের পদ শূন্য রাখা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা কমিটির শপথ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে