শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৭:৩২
শিরোনাম
● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার

মানবপাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্রের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক ও নেপথ্যের গডফাদারদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক। দেশের নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে আহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অপরাধের নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।

দেশের দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার

বিস্তারিত কমেন্টে