শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০১:৩৪

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। তিনি এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ নির্দেশক এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যকার সহযোগিতার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনগুলোতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বিস্তারিত কমেন্টে