মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫০:৪৭
শিরোনাম
● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা

পাবনার চাটমোহরে গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় জহুরুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আরও ৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জহুরুল ওই গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জহুরুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়। পরে দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় লাইনে দাঁড়ানো এবং সার বিতরণে দেরি হওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়।

একই সময়ে ছাইকোলা বাজারের আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। তবে তাঁরা হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকেরা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। একপর্যায়ে সার না পেয়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা

বিস্তারিত কমেন্টে