মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৪:৫৭
শিরোনাম
● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস

জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি

জয়পুরহাটে প্রকৃত মৎস্যজীবীদের যাচাই-বাছাই করে সরকারি খাস জলাশয় বরাদ্দ এবং তাঁদের জীবনমান উন্নয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত জেলা শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের প্রতিনিধি ও এনডিসি তানভীর উল আলমের কাছে জেলা কমিটির অনুমোদনসংক্রান্ত কাগজপত্রসহ একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদের (ঙ) ধারা মোতাবেক জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উত্তরাঞ্চল ফোরামের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রাজশাহী বিভাগীয় সংগঠক আব্বাস আলী।

নবগঠিত জেলা কমিটি সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যতম দায়িত্ব হবে সরকার ঘোষিত নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলেদের সচেতন করা এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার আদায়ে কাজ করা।

এ ছাড়া মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নদ-নদী, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ এবং সংস্কারে সরকারকে সহযোগিতা করবে কমিটি। দেশি প্রজাতি ও চাষকৃত মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করেও কাজ করার নির্দেশনা রয়েছে।

পাশাপাশি প্রকৃত জেলেদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এবং দরিদ্র জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফ সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনে সহযোগিতা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে রাজশাহী বিভাগীয় সংগঠক আব্বাস আলী বলেন, দেশের ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেরা দিন এনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন। অথচ প্রকৃত মৎস্যজীবীদের সরকারি খাস জলাশয় বরাদ্দ না দিয়ে একটি কুচক্রী মহলকে বরাদ্দ দেওয়ায় তাঁরা বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, নবগঠিত জেলা কমিটির মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করে তাঁদের অনুকূলে সরকারি খাস জলাশয় বরাদ্দের ব্যবস্থা করা হোক। এতে তাঁরা মাছ চাষ ও আহরণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ২০০২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জাতীয় স্বর্ণপদক অর্জন করে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি

বিস্তারিত কমেন্টে