মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৮:০০
শিরোনাম
● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

‎পাবনা প্রতিনিধি
‎পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

দোকান ভাঙচুর করে সার নিয়ে যাচ্ছেন জনতা। (ছবি: কাল প্রকাশ)

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজারে সারের গুদামে সার বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হয়। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো এবং দেরিতে সার বিতরণ নিয়ে হট্টগোল শুরু হয়। একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। তবে তাঁরা হঠাৎ সার বিতরণ বন্ধ করে দেন। পরে সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না। তাঁদের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে