সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৪:০৯
শিরোনাম
● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি

নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হঠাৎ মাঠের মাঝখানে কালো টেপে মোড়ানো গোলাকার একটি বস্তু দেখতে পান উপস্থিত লোকজন। বস্তুটি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরে সেটি পানিভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যাওয়া হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, কিছু সময়ের জন্য সমাবেশের কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়।

উল্লেখ্য, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তাঁকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে তাঁর সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিস্তারিত কমেন্টে