সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০২:০৭
শিরোনাম
● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা

যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১

বেনাপোল সীমান্ত থেকে আনা ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপসহ যশোর শহরের হামিদপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের কোতোয়ালি মডেল থানাধীন হামিদপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক মো. আলমগীর (৪০) শার্শা উপজেলার বেনাপোলের নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান অটোভ্যানযোগে যশোর শহরের দিকে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি হামিদপুর বাজার এলাকায় অবস্থান নেয়।

সেখানে সন্দেহভাজন অটোভ্যানটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকসহ আটক আলমগীরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে কোম্পানি কমান্ডার, সিপিসি-৩ যশোরের স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১

বিস্তারিত কমেন্টে