সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:১৭
শিরোনাম
● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

আলো, প্রার্থনা ও ভক্তির আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্‌যাপিত হচ্ছে কালীপূজা ও দীপাবলি উৎসব।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে দীপাবলি উৎসব এবং প্রার্থনা কক্ষে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে কালীপূজার আয়োজন করা হয়।

মঙ্গল আরতি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও ধুনুচি নৃত্য। রাত ৯টা থেকে শুরু হয় কালীপূজার আনুষ্ঠানিকতা। গভীর রাতে অঞ্জলি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্যামা স্তুতি শেষ হবে।

এ বিষয়ে পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, আজকের এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র ১৪ বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। তাঁকে বরণ করে নিতে অযোধ্যাবাসী আলোকসজ্জার আয়োজন করেন। সেই ঐতিহ্য থেকেই আমাদের এ আয়োজন। দীপাবলির আলোয় সবার মনের অন্ধকার দূর হয়ে মঙ্গল বয়ে আনুক।

সনাতন বিদ্যার্থী সংসদের কালীপূজা কমিটির আহ্বায়ক অপু পাল বলেন, আমরা দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মায়ের পূজার আয়োজন করেছি। পূজার মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা জানাই, মা যেন সবার মনোবাসনা পূরণ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

বিস্তারিত কমেন্টে