সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:১৬
শিরোনাম
● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল-এর সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আ. মুতালিব প্রামাণিক, সমবায়ী শহিদুল ইসলাম, আভাষ গমেজ ও জ্যাকব রিবেরুসহ অন্যরা।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন সমবায়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

বিস্তারিত কমেন্টে