সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০২:০৭
শিরোনাম
● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিসংখ্যান কার্যালয়, পিরোজপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং আলোচনা সভা পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। দিবসটির প্রতিপাদ্য ও পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ।

প্রেজেন্টেশনে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কাঠামো, মাঠপর্যায়ের কার্যক্রম এবং দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী দেশের সামগ্রিক উন্নয়ন, সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সংগৃহীত তথ্যের যথার্থতা নিশ্চিত করা গেলে তা দেশের নীতি নির্ধারণ ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। বক্তারা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজলভ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পরিসংখ্যানের কার্যকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

বিস্তারিত কমেন্টে