সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৫:২১
শিরোনাম
● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ ● রাঙামাটিতে ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন ● ডেঙ্গুতে মারা গেলেন বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর ● হেমায়েতপুরে জাবির বাসে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন ● পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক ● জাতীয় যুব পুরস্কারে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশসেরা দ্বিতীয় নাটোরের রায়হান ● এইচএসসির ফলে ৯ বোর্ডের মধ্যে অষ্টম যশোর, ইংরেজি-আইসিটিতে ফেল বেশি ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ ● রাঙামাটিতে ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন ● ডেঙ্গুতে মারা গেলেন বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর ● হেমায়েতপুরে জাবির বাসে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন ● পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক ● জাতীয় যুব পুরস্কারে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশসেরা দ্বিতীয় নাটোরের রায়হান ● এইচএসসির ফলে ৯ বোর্ডের মধ্যে অষ্টম যশোর, ইংরেজি-আইসিটিতে ফেল বেশি

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৫৩
শেয়ার: mail
বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলসকাঠি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ছয় মাসের এবং বাকি দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকবিরোধী এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতিমূলক প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে