সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:১৫
শিরোনাম
● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ, ১০ নভেম্বর মানববন্ধনের ডাক শিবিরের ● যশোরে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপ উদ্ধার, আটক ১ ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২

নিজের দোকানে আটকে রেখে ইনজেকশন পুশ করে রঞ্জন মণ্ডলকে হত্যা করা হয়। হত্যার পর মোটরসাইকেলে করে তাঁর মরদেহ নিয়ে ফেলে দেওয়া হয় নদীতে।

যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা হয়েছে। আটকের পর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিরিঞ্জ, নিহতের গলার সোনার চেইন ও আংটি, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লিচিকিৎসক মিঠুন ধর এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী।

রোববার বিকেলে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের হেলারের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহটি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তাঁর ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রোববার মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।

সিআইডির তদন্তে নিহতের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে পল্লিচিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

তদন্তে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুরে রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর মিঠুন ধরকেও এলাকায় পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে, আব্দুল হান্নান গাজীর সহায়তায় মিঠুন ধর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে সিআইডি যশোরের একটি দল কলারোয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জানান, ৬ নভেম্বর দুপুরে রঞ্জন মণ্ডল মিঠুন ধরের ফার্মেসিতে যান। একপর্যায়ে মিঠুন ফার্মেসির শাটার বন্ধ করে চলে যান। কিন্তু রঞ্জনকে আর ফার্মেসি থেকে বের হতে দেখা যায়নি। দুপুর আড়াইটার দিকে মিঠুন ফার্মেসি খুলে একটি ভরা বস্তা মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যান। ওই বস্তায় রঞ্জন মণ্ডলের মরদেহ ছিল। বস্তাটি মিঠুন প্রথমে গ্রামের একটি সরু রাস্তার পাশে রেখে দেন। পরে রাতে বস্তার মুখে ইট বেঁধে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন।

এসআই দেলোয়ার হোসাইন আরও জানান, আটক মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত সোনার চেইন ও আংটি এবং মরদেহ বহনে ব্যবহৃত মিঠুনের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাটাখালী বাজারে মিঠুন ধরের দোকান থেকে নিহতকে দেওয়া ইনজেকশনের প্যাকেটও উদ্ধার করা হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, রঞ্জন মণ্ডলের সহায়-সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন ধর তাঁকে হত্যা করেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২

বিস্তারিত কমেন্টে