মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৪৩:৪৩
শিরোনাম
● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৭
শেয়ার: mail
যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

যশোরের শার্শা উপজেলায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান রিফাত (১৯) নামে মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ডাবলু শার্শার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

বিস্তারিত কমেন্টে