মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৩৩:৪৭
শিরোনাম
● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা

যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৬
শেয়ার: mail
যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা এবং বর্তমানে শার্শা উপজেলার নাভারণের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।

যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, রোববার (৮ নভেম্বর) শার্শার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাঁদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন।

গত ১ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।

ঘটনার পর থেকে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার নাভারণ থেকে সন্দেহভাজন দুজনকে আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২

বিস্তারিত কমেন্টে