মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৪:৫৪
শিরোনাম
● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু সম্মেলনে দুই প্রতিমন্ত্রীর একসঙ্গে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র আলাদা হওয়ায় প্রধানমন্ত্রী তাদের দুজনকেই সফরসঙ্গী করেছেন। একজন জলবায়ু ও পরিবেশসংক্রান্ত বিষয় দেখবেন, অন্যজন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় ভূমিকা রাখবেন।

সোমবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুই প্রতিমন্ত্রীরই সফরে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিবেচনায় প্রধানমন্ত্রী তাদের দুজনকে সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এ নিয়ে সাবেক কূটনীতিকদের মধ্যে ভিন্নমত রয়েছে। একজন সাবেক কূটনীতিকের মতে, জলবায়ু সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকগুলো পরিচালনার জন্য একজন প্রতিমন্ত্রীই যথেষ্ট হতে পারতেন। এ ছাড়া পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।

অন্যদিকে আরেক সাবেক কূটনীতিক মনে করেন, জলবায়ু ইস্যু এখন কেবল পরিবেশগত বিষয় নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক দেশ থেকেই একাধিক মন্ত্রী সম্মেলনে অংশ নেন। তাই দুই প্রতিমন্ত্রীর অংশগ্রহণকে অস্বাভাবিক মনে করছেন না তিনি। তার মতে, মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি ও কার্যকর ভূমিকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্ক গেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছেন ফরহাদুল ইসলাম।

মঙ্গলবার সকালে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে।

এদিকে কপ-৩১ সম্মেলনে নেপালের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি একটি প্রতিনিধিদল নিয়ে আনতালিয়ায় অংশ নেবেন। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। দেশটির কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ করে দেয় সরকার। প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান গত ৩১ আগস্ট থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন ও সমন্বয় নিয়ে আলোচনা চলছে।

এর আগে জুনে মালয়েশিয়া হয়ে চীন সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না শামা ওবায়েদ। সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে দুই প্রতিমন্ত্রীই প্রধানমন্ত্রীর সঙ্গে যান। তবে গত অক্টোবরে জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন হুমায়ুন কবির, ছিলেন না শামা ওবায়েদ। এবার তুরস্ক সফরে আবারও দুজনকে একসঙ্গে সফরসঙ্গী করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা

বিস্তারিত কমেন্টে