মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৪:২৪
শিরোনাম
● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা

‎পাবনা প্রতিনিধি
‎পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৩
শেয়ার: mail
চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সারগুদাম ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।

অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, তা উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো ও দেরিতে সার বিতরণ নিয়ে হট্টগোল শুরু হয়। একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। তবে তাঁরা হঠাৎ সার বিতরণ বন্ধ করে দেন। পরে সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না। তাঁদের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা

বিস্তারিত কমেন্টে