মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৮:১৩
শিরোনাম
● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৭
শেয়ার: mail
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চলন্ত বাসটির চাকায় পেট্রোল বোমাটি লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে বাসে আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সজীব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রী ছিলেন নারী শিক্ষার্থী। গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখেন তিনি।

সজীবের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করেন। পরে তাঁরা বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনার পর আতঙ্কিত অনেক নারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

সজীবের দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাঁদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

বিস্তারিত কমেন্টে