মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৪:৫৭
শিরোনাম
● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

আল মামুন, জয়পুরহাট প্রতিবেদক
আল মামুন, জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

জয়পুরহাট সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের লিখিত অনুমতি প্রত্যাহার করে শেষ মুহূর্তে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কলেজ শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজ প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন ছাত্রশিবির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কলেজ শাখার সভাপতি মোরশেদুল আলম। তিনি জানান, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর কলেজ ক্যাম্পাসে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

শুরুতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের খোলা মাঠে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে প্রশাসন তাতে স্বাক্ষর করে লিখিত অনুমতিও দেয়।

ছাত্রশিবির নেতাদের দাবি, অনুমতি পাওয়ার পর প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসে নিবন্ধনের ফেস্টুন স্থাপন করা হয়। কিন্তু পরে কলেজ প্রশাসনের নির্দেশে সেগুলো সরিয়ে ফেলা হয় এবং কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তাঁদের অভিযোগ, লিখিত অনুমতি দেওয়ার পর একতরফাভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা প্রশাসনিক দায়িত্বশীলতা ও স্বচ্ছতার পরিপন্থী। এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক একটি কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করে আগের লিখিত অনুমতি বহাল রাখার দাবি জানানো হয়। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, কলেজে ইতোমধ্যে একবার নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরাও বক্তব্য দিয়েছেন। পরে ছাত্রশিবিরের নেতারা তাঁকে জানান, নবীনবরণ নয়, তাঁরা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে একটি অনুষ্ঠান করতে চান। এতে তিনি সম্মতি দিয়েছিলেন।

তবে পরবর্তী সময়ে অনুষ্ঠানের ব্যানারে আবারও ‘নবীনবরণ’ শব্দটি ব্যবহার করায় আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে জানান অধ্যক্ষ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে