মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৫:০৩
শিরোনাম
● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রশিবিরের কর্মসূচির অনুমতি বাতিল, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ● ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● জয়পুরহাটে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির জেলা কমিটির অনুমোদন, খাস জলাশয় বরাদ্দের দাবি ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রুমন গ্রেপ্তার ● হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদ এবং ক্যাম্পাসে সংগঠনটির কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না বলে স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট, নৈরাজ্য, বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

তিনি আরও বলেন, গত রাতে তাঁরা ক্যাম্পাসে পাহারা দিয়েছেন। তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে