নার্সিং ইন্সট্রাক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। গত ২০ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি: প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ২০ আগস্ট পদসংখ্যা: ১টি (লোকবল নির্ধারিত নয়) কাজের ক্ষেত্র: ফুলটাইম (অফিসভিত্তিক) প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল: ঢাকা (মগবাজার) ও যশোর বয়সসীমা: উল্লেখ নেই
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনের জন্য প্রার্থীকে নার্সিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজে কাজের দক্ষতা থাকতে হবে। এ ছাড়া এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় পারিশ্রমিক বা বেতন-ভাতা প্রদান করা হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য চিকিৎসাসুবিধা এবং সন্তানদের জন্য শিক্ষা সহায়তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য নারী প্রার্থীরা আদ্-দ্বীন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটের (ad-din.org) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর
kalprakash.com/IM