সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২১:৫৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে ‘জেনারেল ম্যানেজার’ পদে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। শনিবার (১৫ আগস্ট) থেকেই এ পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। তবে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং তথ্যপ্রযুক্তিসহ মাইক্রোসফট অফিস স্যুটের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সর্বোচ্চ ৫২ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদটির জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকায়। আকর্ষণীয় মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, বার্ষিক পারফরম্যান্স বোনাস, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের এসএমসি-এর অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল বা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ

বিস্তারিত কমেন্টে