মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৬:৪৯
শিরোনাম
● পাবিপ্রবির লেকে ১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করল পাখিপ্রেমীরা ● গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক ● বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● শক্তিমান মোদির করমর্দনে হাঁসফাঁস করেছিলেন ট্রাম্প: বোল্টন ● জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান ● পাবিপ্রবির লেকে ১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করল পাখিপ্রেমীরা ● গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক ● বান্দরবানে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● শক্তিমান মোদির করমর্দনে হাঁসফাঁস করেছিলেন ট্রাম্প: বোল্টন ● জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ● নারীরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়ে ● চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে আব্বাস প্রামাণিকের মৃত্যু ● সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী ● নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ● ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো চীনা ইউয়ান

মুখে ব্রণ নিয়ে অনন্যা পান্ডের ভিডিও ফাঁস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
মুখে ব্রণ নিয়ে অনন্যা পান্ডের ভিডিও ফাঁস

আচমকা মুখে ব্রণ দেখা দিলে যে কারও জন্যই তা অস্বস্তিকর। বিশেষ করে বিনোদন জগতের তারকাদের প্রায়ই এ ধরনের সমস্যায় পড়তে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই অভিজ্ঞতার কথা মজার ছলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

পর্দায় কিংবা ফটোশুটে আকর্ষণীয় সাজপোশাকে নিয়মিত দেখা গেলেও এবার কোনো মেকআপ ছাড়াই নিজের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায়, তাঁর মুখে ব্রণের ওপর লাগানো রয়েছে পিম্পল প্যাচ।

দ্রুত ব্রণ নিরাময়ে আজকাল পিম্পল প্যাচের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি মূলত ছোট, গোলাকার ও স্বচ্ছ একধরনের হাইড্রোকলয়েড ব্যান্ডেজ। ব্রণের ওপর এটি বসিয়ে দিলে তা ভেতর থেকে পুঁজ, অতিরিক্ত তেল ও ক্ষতিকর তরল শুষে নেয়। প্যাচ থাকার ফলে বাইরের ধুলাবালি ও ব্যাকটেরিয়া সরাসরি ব্রণের সংস্পর্শে আসতে পারে না এবং বারবার হাত দেওয়ার প্রবণতাও বন্ধ হয়। ফলে ব্রণ দ্রুত শুকিয়ে যায়। কোনো কোনো পিম্পল প্যাচে স্যালিসাইলিক অ্যাসিড এবং বেঞ্জয়েল পারক্সাইডের মতো ব্রণ প্রতিরোধী উপাদানও থাকে। তবে পিম্পল প্যাচ সাময়িক স্বস্তি দিলেও তা ব্রণের স্থায়ী কোনো সমাধান বা পূর্ণাঙ্গ ওষুধ নয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ব্রণে না বুঝে বিভিন্ন সামগ্রী ব্যবহার না করে সঠিক চিকিৎসা নেওয়া এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন। পিম্পল প্যাচ সবার ত্বকের সঙ্গে মানানসই নাও হতে পারে।

ব্রণ থেকে দূরে থাকতে চিকিৎসকদের কিছু পরামর্শ: ১. নিয়মিত ত্বক পরিষ্কার রাখা এবং ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত ক্লিনজার ব্যবহার করা। ২. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা; বিশেষ করে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার গ্রহণ করা। ৩. ব্রণ হলে বারবার হাত দেওয়া কিংবা খোঁটাখুঁটি করা থেকে বিরত থাকা।

ব্রণ তীব্র আকার ধারণ করলে কোনো টোটকা ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মুখে ব্রণ নিয়ে অনন্যা পান্ডের ভিডিও ফাঁস

বিস্তারিত কমেন্টে