মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৫:২৯
শিরোনাম
● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স ● রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা ● রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ● ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল ● পাবিপ্রবির লেকে ১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করল পাখিপ্রেমীরা ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স ● রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের মতবিনিময় সভা ● রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ● ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল ● পাবিপ্রবির লেকে ১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করল পাখিপ্রেমীরা

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক

যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছেন জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ।

দক্ষিণ কোরিয়া থেকে পরিচালিত আইকানিউজ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের অনলাইনভিত্তিক গবেষণা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৩৪টি দেশের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে ১০ জনকে অ্যাওয়ার্ড অব মেরিট দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাজ্য থেকে পরিচালিত ইমার্স এডুকেশন প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন আশিক।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আন্তর্জাতিক সাফল্যে আশিক আহমেদকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের মিজানুর রহমান ও আকলিমা দম্পতির সন্তান আশিক।

আশিক আহমেদ জানান, তাঁর গবেষণার বিষয় ছিল ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এআই কীভাবে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, ‘ইমার্স এডুকেশন প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এখানে বিশ্বের নামকরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশের সুযোগ রয়েছে।’

আশিক আরও বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এসব স্বীকৃতি অর্জন আমার জন্য আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। আমার এই অর্জন জয়পুরহাট জেলার অন্য শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, লেখালেখি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে।’

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, ‘আন্তর্জাতিক গবেষণায় আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্বীকৃতি পেয়েছে। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের। তাঁর সাফল্য প্রমাণ করে, সঠিক ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার নিয়ে আসা সম্ভব। আশিক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বিদ্যালয় ও দেশের নাম উজ্জ্বল করেছে।’

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও গবেষণামূলক মানসিকতা তৈরি করতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার আমাদের বাকি শিক্ষার্থীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। এই অর্জন দেখে আমাদের অন্য শিক্ষার্থীরাও বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আরও বেশি আগ্রহী হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক

বিস্তারিত কমেন্টে