মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৩:০৫
শিরোনাম
● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● বাঁচতে চান হাস্যোজ্জ্বল বৃষ্টি, প্রয়োজন ৩৫ লাখ টাকা ● খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন ● নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম ● মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ● সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি চিহ্নিত, পেছাল শুনানি ● জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ● কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, ১১ দফা দাবি ● মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর যাত্রীছাউনি-সংলগ্ন এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ সেলিম উদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

আটক সেলিম উদ্দিন উপজেলার ধোপাখালী গ্রামের সরদারপাড়ার মো. বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মো. ইছাব্বর আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী গয়েশপুর যাত্রীছাউনি-সংলগ্ন এলাকায় ওত পেতে ছিলেন। এ সময় জীবননগর শহরের দিক থেকে আসা সীমান্তগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে থামানো হয়। এরপর সেলিম উদ্দিনকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে ৫৭৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান বলেন, সোমবার রাতেই আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জীবননগর সীমান্তে ১ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বিস্তারিত কমেন্টে