সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৪:৪৬
শিরোনাম
● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ ● এবার বন্ধ ঘোষণা সৌদির দাম্মাম বিমানবন্দর ● নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক ● ফুটবল নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন ● অবশেষে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ● সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ, উত্তপ্ত যবিপ্রবি ● সীমান্তে ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● জয়পুরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক যুবক নিহত ● পাবিপ্রবিতে IEEE Day উদ্‌যাপন, র‍্যালি ও দুই সেমিনার ● পাবিপ্রবিতে আবারো ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগ

বেনাপোলে অপপ্রচারের প্রতিবাদে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংবাদ সম্মেলন

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
বেনাপোলে অপপ্রচারের প্রতিবাদে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংবাদ সম্মেলন

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি এবং সংগঠনটির নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সমিতিটি। একই সঙ্গে বিতর্কিত এক রাজনৈতিক নেতাকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে বেনাপোল বন্দর-সংলগ্ন ২ নম্বর গেটের সামনে অবস্থিত সংগঠনের নিজস্ব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে সরকার প্রতিবছর প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। এ কার্যক্রম পরিচালনায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতিসহ স্থানীয় বিভিন্ন সংগঠন সরকারকে সার্বিক সহযোগিতা করে আসছে।

তবে সম্প্রতি ওই বিতর্কিত নেতা বন্দর এলাকাকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিজের ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সম্মানিত ব্যক্তিবর্গ এবং সমিতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। এমনকি বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি সভায় প্রকাশ্যে সমিতির সভাপতিকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

অর্থ আদায়ের বিষয়ে সমিতি জানায়, বন্দর এলাকার ট্রাক ও সরঞ্জামের নিরাপত্তার স্বার্থে ২০০৪ সাল থেকে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বেতন বাবদ ৫০ টাকার রশিদের মাধ্যমে অর্থ আদায় করা হতো। গত ৪ অক্টোবর ২০২৬ থেকে সমিতির গঠনতন্ত্রের ১০ নম্বর ধারা অনুযায়ী সদস্যদের মরণোত্তর ভাতা, চিকিৎসা ও অন্যান্য সহায়তার জন্য শুধু সদস্যদের কাছ থেকে প্রতি ট্রাকে ৫০ টাকা কল্যাণ ফান্ড নেওয়া হচ্ছে।

বেনাপোল পৌরসভা ইজারার মাধ্যমে ট্রাকপ্রতি ১০০ টাকা এবং রাত্রিযাপনে ৫০ টাকা গ্রহণ করে। এ ইজারার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি যৌথভাবে সংশ্লিষ্ট রয়েছে।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, উল্লিখিত নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো খাত থেকে চাঁদা বা টাকা গ্রহণ করা হয় না।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে এ ধরনের অপপ্রচার ও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে সংগঠনের বিধি অনুযায়ী বেনাপোল স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি পালন করবেন সমিতির সদস্যরা। এ কারণে ভবিষ্যতে কোনো ব্যবসায়িক, সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার সমস্ত দায়ভার আবু তাহের ভারতকেই বহন করতে হবে।

শার্শা ও বেনাপোলের অধিকাংশ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংবাদ সম্মেলনে অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে অপপ্রচারের প্রতিবাদে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে