বাংলাদেশ ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

‎গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু
‎গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৫০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই কুকুরের কামড়ে গত এক সপ্তাহে চারজনের মৃত্যু হলো। মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‎মারা যাওয়া আফরোজা বেগম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

‎স্বজনরা জানান, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ও ছাপড়হাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ১৩ জন আহত হন। ওই সময় আফরোজা বেগমকেও কুকুরটি কামড় দেয়। ঘটনার পর পর তিনি জলাতঙ্ক প্রতিরোধী ‘র‌্যাবিস ভ্যাকসিন’ এর সম্পূর্ণ কোর্স গ্রহণ করেছিলেন। কিন্তু এরপরও তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

‎এর আগে একই ঘটনায় আহতদের মধ্যে গত ৬ মে কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫) ও ফুলু মিয়া মারা যান। এরপর ৮ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজমিস্ত্রি রতনেশ্বর কুমার। সর্বশেষ আফরোজার মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

‎আক্রান্তদের স্বজনদের অভিযোগ, ঘটনার সময় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সরকারি হাসপাতালে না পেয়ে অনেককে ফার্মেসি ও বেসরকারি ক্লিনিক থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে।

‎একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কুকুরের কামড়ে আক্রান্ত বাকিরা এখন বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে আছেন। এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

বুধবার, ১৩ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬