শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১১:২৬

বিশ্বকাপের ২৬ সদস্যের দলে প্রায় চূড়ান্ত আর্জেন্টিনার ২২ ফুটবলার

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
বিশ্বকাপের ২৬ সদস্যের দলে প্রায় চূড়ান্ত আর্জেন্টিনার ২২ ফুটবলার

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। আসন্ন এই মেগা ইভেন্টকে সামনে রেখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেই দল থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ের কাজ চলছে।

আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, এরই মধ্যে ২২ জন ফুটবলার প্রায় নিশ্চিত হয়ে গেছেন। কোনো বড় ধরনের পরিবর্তন না হলে তারাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবেন।

বাকি চারটি জায়গা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোচিং স্টাফ। আগামী এক মাসে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে এই জায়গাগুলো পূরণ করা হবে।

গোলরক্ষক হিসেবে প্রায় নিশ্চিত আছেন এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লি। তৃতীয় গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

রক্ষণভাগে জায়গা প্রায় নিশ্চিত করেছেন নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে জায়গা পাকা করেছেন লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গনসালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা।

আক্রমণভাগে নিশ্চিতদের তালিকায় আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেস।

বাম প্রান্তের রক্ষণভাগে মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসেবে ভ্যালেন্তিন বারকোর নামও আলোচনায় আছে।

অবশিষ্ট একটি জায়গার জন্য জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বিবেচনায় আছেন। তবে নিষেধাজ্ঞার কারণে প্রেস্টিয়ান্নির সুযোগ কিছুটা কমে যেতে পারে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। কোচ লিওনেল স্কালোনি ধীরে ধীরে চূড়ান্ত স্কোয়াড গুছিয়ে নিচ্ছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপের ২৬ সদস্যের দলে প্রায় চূড়ান্ত আর্জেন্টিনার ২২ ফুটবলার

বিস্তারিত কমেন্টে