মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৬:১৩
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৩
শেয়ার: mail
আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। প্রস্তুত মঞ্চ। মেসির ২১ বছরের পথচলার শেষ দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাচ্ছেন অনেক ভক্ত-সমর্থক। কিন্তু বিশ্বজুড়ে মেসির অগণিত ভক্তের সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনার উন্মাদনা সব সময়ই আকাশছোঁয়া। সেখানকার সমর্থকেরা কীভাবে ম্যাচটি উপভোগ করবেন?

এই অঞ্চলে কোনো টেলিভিশন চ্যানেলই আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচারস্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। সাবসক্রিপশন খরচ দিয়েই দেখতে হবে। এটিই একমাত্র উপায়।

তবে ভিন্ন উপায়েও দেখার সুযোগ থাকতে পারে। থার্ড পার্টি অ্যাপ থেকে অনেক সময় খেলা দেখেন সমর্থকেরা। স্পোর্টসপাই ও ক্রিড়া টিভির মতো অ্যাপে খেলা দেখার সুযোগ হতে পারে। তবে এসব অ্যাপে ঝুঁকি থাকে, আবার অনেক সময় সাবলীলভাবে খেলা দেখা যায় না।

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে বুয়েনস আইরেসে রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৬ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর (বুধবার) ভোর ৫টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে।

৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিন শুরু হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

বিস্তারিত কমেন্টে