মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৮:৩৮
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ।

বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করবেন।

মেসির শেয়ার করা ছবিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের মুহূর্ত তো আছেই, একই সঙ্গে পুরো দল, কোচিং স্টাফ ও এএফএ কর্মীদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবিও আছে। সেসব ছবি শেয়ার করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এসব খুব মিস করব।’

মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশেষ এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাক পেয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে খেলা ওতামেন্দি এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। কিন্তু ওতামেন্দি একাদশে থাকবেন কি না এবং খেললে কত মিনিট খেলবেন, সেই বিষয়গুলো এখনো নিশ্চিত নয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

বিস্তারিত কমেন্টে