বাংলাদেশ ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 31

প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদসচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটিকে একটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নিরাপদ এবং উপযুক্ত সরকারি বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারের কোনো কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনে আরও বলা হয়, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। একটি নিরাপদ সরকারি বাসভবন না থাকা প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।

রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানিয়েছেন, আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ০৫:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬