বাংলাদেশ ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

গাজা অভিমুখী মানবিক সাহায্যবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল

ছবি : রয়টার্স

গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি জাহাজবহর আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমা থেকে গ্রিসের কাছাকাছি এলাকায় এ আটক অভিযান চালানো হয় বলে জানিয়েছে আয়োজকরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে দ্বিতীয় দফায় এই ফ্লোটিলা গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

আয়োজকরা এক বিবৃতিতে এই ঘটনাকে “জলদস্যুতা” বলে আখ্যায়িত করে দাবি করেন, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজ আটক করা সম্পূর্ণ বেআইনি। তাদের মতে, কোনো দেশই আন্তর্জাতিক জলসীমায় এককভাবে দখল বা নিয়ন্ত্রণের অধিকার রাখে না।

তারা আরও অভিযোগ করেন, ইসরায়েল নিজ জলসীমার বাইরে গিয়ে ইউরোপের কাছাকাছি ভূমধ্যসাগর পর্যন্ত প্রভাব বিস্তার করছে এবং এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেছেন, নৌবহরটি ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই আটক করা হয়েছে।

এর আগেও গত বছরের অক্টোবর মাসে একই সংগঠনের একটি নৌবহর গাজায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী সেটি আটক করে। ওই ঘটনায় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল বলে জানা যায়।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গাজা অভিমুখী মানবিক সাহায্যবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল

প্রকাশিত: ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬