বাংলাদেশ ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

অবহেলায় ধ্বংসের পথে আধুনিক যাত্রীছাউনি ও সৌন্দর্যবর্ধন প্রকল্প

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 26

আধুনিক যাত্রীছাউনি (সংগৃহীত ছবি)

রাজধানীর প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি একসময় আধুনিক সৌন্দর্যবর্ধন ও ডিজিটাল সুবিধায় সাজানো হয়েছিল। বিদেশি অতিথি ও পর্যটকদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছিল বিশেষ প্রকল্প। তবে যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এখন সেই প্রকল্প কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দর–বনানী সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত ডিজিটাল এলইডি বিলবোর্ড দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। অনেক স্ক্রিন কালো কাপড়ে ঢেকে রাখা হলেও ভেতরে ধুলোর আস্তরণ জমে গেছে।

যাত্রীদের জন্য নির্মিত আধুনিক সুবিধাসংবলিত যাত্রীছাউনিগুলোর অবস্থাও নাজুক। অনেক ছাউনির কাচ ভেঙে গেছে, ডিজিটাল ডিসপ্লে নষ্ট হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে এসব এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং কিছু স্থান ভবঘুরেদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

এছাড়া পথচারীদের সুবিধার্থে বসানো আধুনিক বর্জ্যবিনগুলোর অধিকাংশই নেই। কিছু চুরি হয়ে গেছে, কিছু ভেঙে পড়ে আছে।

প্রকল্পের অন্যতম বড় অংশ ছিল কুড়িল বাসস্ট্যান্ড সংলগ্ন প্রায় ৫ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত বিশাল ডিজিটাল এলইডি স্ক্রিন। উদ্বোধনের পর থেকেই এটি ধীরে ধীরে অচল হয়ে পড়ে এবং বর্তমানে সম্পূর্ণভাবে অকেজো অবস্থায় রয়েছে।

সড়কের বিভাজক ও দুই পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছও অবহেলার শিকার হয়েছে। নিয়মিত পরিচর্যা ও পানি না দেওয়ায় অনেক গাছ ইতোমধ্যে শুকিয়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সব মিলিয়ে কয়েক কোটি টাকার এই আধুনিক সৌন্দর্যবর্ধন প্রকল্প এখন অবহেলা ও তদারকির অভাবে কার্যত ধ্বংসের পথে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
অবহেলায় ধ্বংসের পথে আধুনিক যাত্রীছাউনি ও সৌন্দর্যবর্ধন প্রকল্প
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

অবহেলায় ধ্বংসের পথে আধুনিক যাত্রীছাউনি ও সৌন্দর্যবর্ধন প্রকল্প

প্রকাশিত: ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬